নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা

​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে এক বসতবাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বিরেন বাজার

2026-05-10T18:31:54+00:00
2026-05-10T18:31:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা
​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৩১ পিএম   (ভিজিট : ৭৩)
নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা
X

নাচোলে বসতবাড়িতে ককটেল হামলা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গভীর রাতে এক বসতবাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুরশেদপুর বিরেন বাজার সংলগ্ন এলাকায় শনিবার (৯ মে) দিবাগত রাত ৩টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় একটি ককটেল বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

​ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুরশেদপুর বিরেন বাজার এলাকার বাসিন্দা রুহুল আমিনের বাড়ি লক্ষ্য করে গভীর রাতে দু’টি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবিস্ফোরিত অবস্থায় অপর একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করে।

​ভুক্তভোগী রুহুল আমিনের দাবি, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জয়নাল হাজারীর ছেলে সাগর ও তার সহযোগীরা এই হামলা চালিয়েছে। তিনি বলেন, সাগরের সাথে আমাদের দীর্ঘদিনের বিরোধ চলছে। এর আগেও তারা দু’বার আমাদের বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। ওই ঘটনায় থানায় জিডি করেও কোনো প্রতিকার পাইনি। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

​এই ঘটনায় রুহুল আমিন বাদী হয়ে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অবিস্ফোরিত উদ্ধারকৃত বস্তুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তিনি বলেন, প্রাথমিক আলামত পরীক্ষা করা হচ্ছে। যদি এটি ককটেল হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়, তবে দ্রুত বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy