প্রকাশ: রোববার, ১০ মে, ২০২৬, ৬:৪৫ পিএম (ভিজিট : ১২০)

X
নিজের বাল্যবিয়ে ঠেকাল স্কুলছাত্রী
কক্সবাজারের কুতুবদিয়ায় চেয়ারম্যানকে বিয়ের কার্ড পাঠিয়ে নিজের বাল্যবিয়ে বন্ধ করলেন এক স্কুলছাত্রী। সে কুতুবদিয়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী।
রবিবার দুপুরে দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যানের নির্দেশে এই বিয়ে বন্ধ করা হয়।
জানা যায়, দক্ষিণ ধুরুং জেলে পাড়া এলাকার আপন দাসের মেয়ে ও কুতুবদিয়া ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী প্রিয়া রাণী দাশ (১৪) এবং একই এলাকার মন্টন জল দাশের পুত্র শ্রীমান যুবরাজ এর সাথে বাল্য বিয়ে দেওয়ার জন্য ১২ মে বিয়ের প্রস্তুতি চলছিল। ছাত্রীর দেওয়া খবরে চেয়ারম্যান গ্রাম পুলিশ পাঠিয়ে তার পিতা এবং বরের পিতাকে পরিষদে ডেকে আনেন এবং বিয়ে স্থগিত করেন।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ বলেন, দক্ষিণ ধূরুং জেলে পাড়া এলাকার একজন নবম শ্রেণির ছাত্রী বিয়ে দেওয়া হচ্ছে এবং ঐ ছাত্রী নিজে এক ব্যক্তির মাধ্যমে বিয়ের কার্ড আমাকে দিতে বলেন। এ কার্ড পেয়ে কনের অভিভাবক এবং বরের অভিভাবকদের ডেকে আনা হয়।
প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত ঐ ছাত্রীকে বিয়ে দেয়া হবে না এই শর্তে মুচলেকা নেয়া হয় অভিভাবকদের কাছ থেকে বলে জানান এ ইউপি চেয়ারম্যান।