প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:২১ পিএম (ভিজিট : ৫০)

X
নুসরাত ফারিয়া
মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মাঝেই দুবাই মাতাবেন বাংলাদেশের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। তার সঙ্গে থাকবেন চিত্রনায়ক জায়েদ খান। দুবাইয়ে একটি জমকালো গালা ইভেন্ট ও আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশনে অংশ নেবেন তারা।
পাশাপাশি এশিয়ার বিভিন্ন দেশের সংগীত তারকারাও অংশ নেবেন এই গালা আয়োজনে। আগামী ১৭ মে বসবে জমকালো এ আসর। দুবাইয়ের স্বনামধন্য আবাসন প্রতিষ্ঠান আজিজি ডেভেলপমেন্টসের এক্সক্লুসিভ চ্যানেল পার্টনার ডেজার্ট রাইজ রিয়েল এস্টেট এবং রোভার সাইবারের উদ্যোগে দুবাইয়ের ক্রাউন প্লাজা হোটেলে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন।
সাম্প্রতিক বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিরতা কাটিয়ে উঠতে দেশটির আবাসন ব্যবসায়ীরা নিচ্ছেন নতুন নতুন উদ্যোগ। এরই অংশ আন্তর্জাতিক রিয়েল এস্টেট সেলস এক্সিবিশন। এই এক্সিবিশনের কালচারাল ইভেন্টে দেখা যাবে নুসরাত ফারিয়া ও জায়েদ খানকে।