শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

মাহফুজ মন্ডল, বগুড়া

সারাবাংলা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী প্রদান ও বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন তিনি।

2026-05-11T16:39:05+00:00
2026-05-11T16:39:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
মাহফুজ মন্ডল, বগুড়া
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৩৯ পিএম   (ভিজিট : ১৫৬)
শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি
X

শিবগঞ্জে ব্যস্ত দিন পার করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম রাষ্ট্রীয় সফরে নিজ নির্বাচনী এলাকা বগুড়ার শিবগঞ্জ উপজেলায় এসে একাধিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেন।

আজ সোমবার (১১ মে)  দিনব্যাপী এসব অনুষ্ঠানে শিক্ষা, মানবিক সহায়তা, সামাজিক সম্প্রীতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন তিনি।

সকালে তিনি শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সম্প্রতি অনুষ্ঠিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ প্রতিযোগিতায় রানার্সআপ হওয়া বিদ্যালয়ের টিমকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতামূলক মতবিনিময় করেন তিনি।
এসময় প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষাই একটি জাতির সবচেয়ে বড় শক্তি। বর্তমান প্রজন্মকে আধুনিক, নৈতিক ও বিজ্ঞানমনস্ক শিক্ষায় গড়ে তুলতে হবে। মেয়েদের শিক্ষার প্রসার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়।” 

তিনি আরও বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ। নিজেদের মেধা, সততা ও পরিশ্রমের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের মূল লক্ষ্যই হচ্ছে শিক্ষাবান্ধব ও স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা।”

পরে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। সভায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এরপর প্রতিমন্ত্রী উপজেলার গাংনগর এলাকার মেধাবী শিক্ষার্থী ও রংপুর মেডিকেল কলেজ-এর ছাত্রী ঐশী রাণীর হাতে অ্যানাটমি অধ্যয়ন ও গবেষণার জন্য প্রয়োজনীয় একটি মানব কঙ্কাল (স্কেলেটন সেট) তুলে দেন। প্রায় দেড় লাখ টাকা মূল্যের এই শিক্ষাসামগ্রী কিনতে মুদি দোকানী বাবার পক্ষে সম্ভব হচ্ছিল না বলে জানা যায়।

এসময় মীর শাহে আলম এমপি বলেন, “মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।”

দিনের অপর কর্মসূচিতে প্রতিমন্ত্রী শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। পরে তিনি উপজেলা আইন-শৃঙ্খলা সভায় যোগ দিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

এছাড়াও উপজেলার বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে হুইল চেয়ার বিতরণ করেন প্রতিমন্ত্রী। সকাল ১১টায় আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার উপকারভোগীদের হাতে এসব হুইল চেয়ার তুলে দেওয়া হয়।




  বিষয়:   মীর শাহে আলম  শিবগঞ্জ বগুড়া  হুইল চেয়ার বিতরণ  মেধাবী শিক্ষার্থী সহায়তা  শিক্ষা উন্নয়ন  সামাজিক সম্প্রীতি  আইন শৃঙ্খলা সভা 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy