সুজানগরে পেশাগত মর্যাদার দাবিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

সুজানগর (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

সুজানগরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

2026-05-11T17:04:39+00:00
2026-05-11T17:04:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সুজানগরে পেশাগত মর্যাদার দাবিতে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
সুজানগর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:০৪ পিএম   (ভিজিট : ১২০)
ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
X

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন

সুজানগরে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের পেশাগত মর্যাদা রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত ও হয়রানি বন্ধের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পাবনার সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফারিয়ার সভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়ার সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, শামীম হোসেন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিরা মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যখাতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ অবদান রেখে চললেও কর্মক্ষেত্রে প্রতিনিয়ত অবহেলা, হয়রানি ও অসম্মানজনক আচরণের শিকার হতে হয়। চিকিৎসক, ফার্মেসি ও স্বাস্থ্যসেবার সঙ্গে সমন্বয় করে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সেই তুলনায় আমরা ন্যায্য মর্যাদা পাই না।

বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নয়, তারা উচ্চশিক্ষিত, প্রশিক্ষিত ও পেশাদার কর্মী। অথচ বিভিন্ন স্থানে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়, যা অত্যন্ত দুঃখজনক। কর্মক্ষেত্রে নিরাপত্তা, সম্মানজনক আচরণ ও পেশাগত অধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

তারা অবিলম্বে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, অযৌক্তিক হয়রানি বন্ধ এবং পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy