মাতৃত্ব একজন নারীর পরিচয় বদলে দেয় : কিয়ারা আদভানি

বিনোদন ডেস্ক

বিনোদন

মা হওয়ার পর জীবনে আসা পরিবর্তন ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি

2026-05-11T16:56:42+00:00
2026-05-11T16:56:42+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
মাতৃত্ব একজন নারীর পরিচয় বদলে দেয় : কিয়ারা আদভানি
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৪:৫৬ পিএম   (ভিজিট : ৫২)
কিয়ারা আদভানি
X

কিয়ারা আদভানি

মা হওয়ার পর জীবনে আসা পরিবর্তন ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, মাতৃত্বের নতুন বাস্তবতায় নিজেকে মানিয়ে নিতে বেশ কঠিন সময় পার করতে হয়েছে তাকে। 

প্রায় ১০ মাস আগে কন্যাসন্তান সরায়াহর জন্ম দেন কিয়ারা। এরপর থেকেই সন্তানকে ঘিরেই কেটে যাচ্ছে তার অধিকাংশ সময়। তবে এই সময়টায় নিজের মানসিক অবস্থার কথাও তুলে ধরেছেন অভিনেত্রী।

কিয়ারা বলেন,’বাচ্চাকে নিয়ে সবাই বেশি ভাবে। কিন্তু মায়ের ভেতরে কী চলছে, সেটা অনেক সময় কেউ খেয়াল করে না। মাতৃত্ব একজন নারীর পরিচয় পুরো বদলে দেয়। এটা যেন এক নতুন পৃথিবীতে প্রবেশ করা।’ তিনি জানান, নতুন মা হিসেবে নিজেকে মানিয়ে নিতে প্রায় ছয় মাস সময় নিয়েছেন। এই সময়টাতে নিজের অনুভূতি বুঝতে, নতুন বাস্তবতা গ্রহণ করতে এবং কিছু পুরোনো অভ্যাস বদলাতে হয়েছে তাকে।

অভিনেত্রীর ভাষায়, ‘নিজের প্রতিটি কাজ নিয়ে আমরা অনেক সময় সমালোচনা করি। একটা সময়ে নিজের পরিচয় ও কাজ নিয়ে এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হয়েছি যে মাঝেমধ্যে কান্নাও পেত।’

৩৪ বছর বয়সে জীবনের এই নতুন অধ্যায় তাকে অনেক কিছু শিখিয়েছে বলেও জানান কিয়ারা। তিনি বলেন, এখন তিনি ভয় না পেয়ে এগিয়ে যেতে শিখেছেন এবং সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখা বুঝতে পেরেছেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy