প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৫:৩৬ পিএম (ভিজিট : ২২৯)

X
আহবায়ক কমিটি গঠন
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর শাখার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। ২৯ এপ্রিল জেলা ওলামা দলের আহবায়ক লায়ন কারী মো: কবির হোসেন ও সদস্য সচিব মাওলানা সাইদুর রহমানের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
এর আগে এ কমিটি গঠনকল্পে ২৫ এপ্রিল শায়েস্তাগঞ্জ পুরানবাজারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল হবিগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব মাওলানা সাইদুর রহমান, যুগ্ম আহবায়ক মাওলানা নোমান কবির, বাহুবল উপজেলা সভাপতি হাফেজ জালাল উদ্দীন।
উপস্থিত ছিলেন জেলা তাঁতী দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ মনু, শায়েস্তাগঞ্জ উপজেলা ছাত্রদল আহবায়ক শামছুল আলম রিপন, স্বেচ্ছাসেবক দল পৌর শাখার যুগ্ম আহবায়ক মো: নূরুল ইসলাম, সিনিয়র সদস্য আলী ইউনুস প্রমুখ।
সর্বসম্মতিক্রমে মাওলানা মাহবুব মোস্তাফাকে আহবায়ক, মাওলানা জয়নাল আবেদীনকে সিনিয়র যুগ্ম-আহবায়ক, হাফেজ জয়নাল আবেদীন, হাফেজ যুবায়ের আহমদ, মৌলভী আকিব আহমদকে যুগ্ম-আহবায়ক, মাওলানা লুৎফুর রহমান আবিদকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন মাওলানা আব্দুল্লাহ, মৌলভী ওলিউর রহমান, মৌলভী আব্দুর রউফ, মৌলভী আব্দুল মালেক, মৌলভী ফয়ছল।