ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

ভূঞাপুর প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর

2026-05-11T19:38:05+00:00
2026-05-11T19:38:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা
ভূঞাপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৭:৩৮ পিএম   (ভিজিট : ১১৭)
ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত
X

ভূঞাপুরে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গাইলের ভূঞাপুরে পরিমাপে কম দেয়ায় ভাই-বন্ধু ফিলিং স্টেশনের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি থাকায় দুই মিষ্টির দোকান মালিককে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১১ মে) দুপুরে উপজেলার বাহাদিপুর ও গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

তিনি জানান, ভূঞাপুর উপজেলার ভাই-বন্ধু ফিলিং স্টেশন পরিমাপে তেল কম দেয়ার অভিযোগে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতি ৫ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দেয়ার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে পেট্রোল পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও গোবিন্দাসী বাজারে দুই মিষ্টির কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং মিষ্টিতে তেলাপোকা ও মাছি পাওয়া যাওয়ায় দুই দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy