প্রকাশ: সোমবার, ১১ মে, ২০২৬, ৯:০০ পিএম (ভিজিট : ৭৩)

X
মানববন্ধন
নীলফামারীর সৈয়দপুরে সোমবার (১১ মে) সকাল ১০ট শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সাবেক খোরাক হোটেলের সামনের সড়কে ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপপ্রচার, মানহানিকর প্রচারণা ও হয়রানির প্রতিবাদে সৈয়দপুর মডেল ফারিয়ার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সৈয়দপুর মডেল ফারিয়ার সভাপতি মেহের আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল হকের সঞ্চালনায় এ কর্মসূচীতে বক্তব্য রাখেন ওবায়দুর রহমান, সোহেল রানা, শাফী মিয়া, মমিনুল ইসলাম, শাওন ইসলাম ও সাব্বির আহমেদ সাকিল প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের উদ্দেশ্য প্রণোদিতভাবে ‘দালাল’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টাসহ হাসপাতাল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর যোগসাজশে প্রতিনিধিদের হয়রানি করা হচ্ছে।
বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ফার্মাসিউটিক্যালস কোম্পানীর প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন ওষুধ কোম্পানীর প্রতিনিধিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মানহানিকর ভিডিও’ ছড়িয়ে অপ-প্রচার চালানো হচ্ছে।
তারা আরো বলেন, ওষুধ কোম্পানীর প্রতিনিধিরা চিকিৎসাসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাদের পেশাগত মর্যাদা, কর্ম-সংস্থানের নিরাপত্তা ও সামাজিক স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই, অবিলম্বে সকল ধরনের অপ-প্রচার ও হয়রানি বন্ধের দাবি জানান তারা।