বলিউড তারকা মৌনী-সুরাজের বিয়েবিচ্ছেদের গুঞ্জন

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরাজ নাম্বিয়ারকে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে

2026-05-12T15:43:05+00:00
2026-05-12T15:43:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বলিউড তারকা মৌনী-সুরাজের বিয়েবিচ্ছেদের গুঞ্জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৩:৪৩ পিএম   (ভিজিট : ৪১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বলিউড অভিনেত্রী মৌনী রায় ও তার স্বামী সুরাজ নাম্বিয়ারকে নিয়ে নতুন করে শুরু হয়েছে গুঞ্জন। সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে আনফলো করেছেন এই দম্পতি। 

আর এতেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে বিচ্ছেদের জল্পনা। জমকালো আয়োজনে বিয়ে করেছিলেন মৌনী ও সুরাজ। বিয়ের পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের রোম্যান্টিক মুহূর্ত, ভ্রমণ ও ব্যক্তিগত জীবনের নানা ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিতেন তারা। ফলে হঠাৎ করেই ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করায় অনেকেই অবাক হয়েছেন। 

তবে মজার বিষয় হলো, আনফলো করলেও এখনো কেউ কারও ছবি মুছে ফেলেননি। মৌনীর ইনস্টাগ্রাম প্রোফাইলে এখনো বিয়ের ছবি ও সুরাজের সঙ্গে কাটানো নানা মুহূর্তের পোস্ট রয়েছে। একইভাবে সুরজের অ্যাকাউন্টেও মৌনীর একাধিক ছবি দেখা যাচ্ছে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করছেন ভক্তরা। কেউ অনুরোধ করে লিখেছেন, ‘দয়া করে বিচ্ছেদের খবর দেবেন না, আপনাদের একসঙ্গে খুব ভালো লাগে।’ আবার কেউ প্রশ্ন তুলেছেন, ‘বিয়ের ছবি ডিলিট করলেন কেন? তবে কি বিচ্ছেদ আসছে?’ যদিও এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি মৌনী বা সুরাজ।

২০২২ সালের ২৭ জানুয়ারি গোয়ার ক্যান্ডোলিমে হিলটন গোয়া রিসোর্টে বিয়ে হয়েছিল মৌনী ও সুরাজের। মালায়ালি ও বাঙালি দুই রীতিতেই বিয়ের আয়োজন করা হয়। সুরাজ পেশায় দুবাইভিত্তিক ব্যবসায়ী ও ইনভেস্টমেন্ট ব্যাংকার। অন্যদিকে অভিনয়ের পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও কাজ করছেন মৌনী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy