ঈদে আসছে তটিনীর ‘অমর প্রেম’

বিনোদন রিপোর্ট

বিনোদন

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন।

2026-05-12T16:24:03+00:00
2026-05-12T16:24:03+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে আসছে তটিনীর ‘অমর প্রেম’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:২৪ পিএম   (ভিজিট : ৭৫)
তানজিম সাইয়ারা তটিনী
X

তানজিম সাইয়ারা তটিনী

ছোট পর্দার বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী ও উদীয়মান অভিনেতা পার্থ শেখ প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন। আসছে ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এক নাটকে আসছেন তারা। নাটকটির নাম ‘অমর প্রেম’। পরিচালনা করেছেন নির্মাতা জাহিদুল ইসলাম সুজন।

প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি থেকে নির্মিত এই নাটকের গল্প আবর্তিত হয়েছে দুই তরুণ-তরুণীর প্রেম, আবেগ এবং পাওয়া-না পাওয়ার বিচিত্র সমীকরণ নিয়ে। সম্প্রতি সামাজিক মাধ্যমে নাটকটির ফার্স্ট লুক প্রকাশ হওয়ার পর থেকেই দর্শকমহলে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। পরিচালক জাহিদুল ইসলাম সুজন তার ফেসবুক পেজে নাটকের একটি ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘অমর প্রেম এক ঝলক। এই ঈদে আসছে সিএমভি থেকে।’

তবে নতুন এই জুটিকে নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। টিজার প্রকাশের পর নেটিজেনদের একাংশ এই নতুন জুটিকে স্বাগত জানালেও, অন্য একটি পক্ষ তটিনীর সঙ্গে পার্থ শেখের রসায়ন নিয়ে দ্বিধাবিভক্ত। ফেসবুকে দর্শকদের মন্তব্যে দেখা যায়, অনেকে তটিনীর বিপরীতে ইয়াশ রোহান, জোভান কিংবা অপূর্বকে দেখার প্রত্যাশা ব্যক্ত করেছেন। এর বিপরীতে অনেক দর্শক আবার নতুন জুটিকে সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন।

উল্লেখ্য, নাটকটি আসছে ঈদে সিএমভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে। তটিনী ও পার্থের এই নতুন রসায়ন শেষ পর্যন্ত দর্শক হৃদয়ে কতটা জায়গা করে নেয়, তা দেখার জন্য এখন ঈদের অপেক্ষা।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy