নীলফামারীতে অটিজম দিবসে দশজন পেলো হুইল চেয়ার

স্টাফ রিপোর্টার, নীলফামারী

সারাবাংলা

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে

2026-05-13T21:23:49+00:00
2026-05-13T21:23:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নীলফামারীতে অটিজম দিবসে দশজন পেলো হুইল চেয়ার
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:২৩ পিএম   (ভিজিট : ১৯৪)
নীলফামারীতে অটিজম দিবস পালিত
X

নীলফামারীতে অটিজম দিবস পালিত

১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে নীলফামারীতে র‌্যালি, আলোচনা সভা ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে (১৩মে) জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এই কর্মসুচির আয়োজন করে।

‘অটিজম কোন সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মুল্যবান’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফামেতা ও সভা সঞ্চালনা করেন হাসপাতাল সমাজ সেবা কর্মকর্তা নুর নাহার নুরী। এতে স্বাগত বক্তব্য দেন শহর সমাজ সেবা কর্মকর্তা হৃদয় হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন।

বক্তব্য দেন সাংবাদিক নুর আলম, হাজীগঞ্জ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক মাসুদা আকতার মিনি ও অভিভাবক রেখা ইয়াসমিন প্রমুখ। সভায় অটিজম বিষয়ক উপস্থাপনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. মো. আতিউর রহমান শেখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, প্রতিবন্ধীতার একটি রুপ অটিজম। শিশুদের তিন বছরের মাথায় অটিজমের প্রকাশ পায়। এনিয়ে হতাশ হলে চলবে না। শিশুদের সঙ্গ দিতে হবে, কথা বলতে হবে, তার বিকাশ যাতে ব্যাহত না হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে।

সভায় বক্তারা প্রতিবন্ধী ও অটিজম শিশুদের জন্য জেলা শহরে একটি বিদ্যালয় ও কেয়ার সেন্টার প্রতিষ্ঠার দাবী জানান।

এর আগে ডিসি অফিস থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রতিবন্ধী দশজনের মাঝে একটি করে হুইল চেয়ার বিতরণ করেন অতিথিবৃন্দ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy