প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:১৭ পিএম (ভিজিট : ৩৭)

X
পুরস্কার বিতরণ
নীলফামারীতে প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউট(পিটিআই) এর বেসিক ট্রেনিং প্রাইমারী টিচার্স (বিটিপিটি) ৪র্থ ব্যাচের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে বৃহস্পতিবার সকালে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুপারিনটেনডেন্ট ইকবাল রাজ্জাক সিদ্দিকী, সহকারী সুপার আম্বিয়া খাতুন, ইনস্ট্রাক্টর মবিন উজ্জামান ও তহিদুল ইসলামসহ আরো অনেকে।
বেসিক ট্রেনিং প্রাইমারী টিচার্স(বিটিপিটি) ৪র্থ ব্যাচের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ। তাই শিক্ষকদের আন্তরিকতার সাথে পাঠদানে মনোযোগী হতে হবে।