প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৭:৩৭ পিএম (ভিজিট : ১০৭)

X
আটক ৬
লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ২ মাদক ব্যবসায়ীক আটক করা হয়েছে এসময় তাদের কাছে থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার কোস্ট গার্ড।
এছাড়া পুলিশের বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার আরও ৩ জনসহ মোট ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে কোস্ট গার্ডের একটি বিশেষ দল গোপন সংবাদে খবর পেয়ে চর সেকান্দর জারি দোনা অভিযান চালিয়ে তাদের ধরে পেলে এসময় তাদের কাছে থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে রামগতি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চর সেকান্দর গ্রামের বাহার পাটোয়ারীর ছেলে হারুন পাটোয়ারী (৩৩) একই এলাকার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মেঃ ইসমাইলের ছেলে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলে সাংবাদিক সম্মেলন করে জানান কোস্ট গার্ড।
পরে ২০১৮ এর ৩৬ (১) সারণী ১৯ এর (ক) / ৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়, ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেলে জেল হাজতে পাঠানো হয়।
পুলিশের অভিযানে গ্রেপ্তার অপর আসামিরা হচ্ছে এক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি বালুরচর এলাকার মোঃ নাগরের ছেলে আওলাদ, নিয়মিত মামলার আসামি হচ্ছে বালুচর এলাকার মোঃ রাশেদের ছেলে মাহবুবুর রহমান রাকিব, একই এলাকার মাহফুজুর রহমানের ছেলে হুমায়ুন কবির, এবং চর পোড়াগাছা ইউনিয়নের রুহুল আমিনের ছেলে মিজানুর রহমান।
রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিটন দেওয়ান জানান পুলিশ ও কোস্ট গার্ডের বিশেষ অভিযানে আটককৃতদেী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মুলে এ অভিযান অব্যাহত থাকবে।