‘কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু করব না’

অনলাইন ডেস্ক

বিনোদন

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। সদ্যপ্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান নিজের আদর্শের পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

2026-05-17T12:14:45+00:00
2026-05-17T12:14:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
‘কারিনার মৃত্যুতে হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু করব না’
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:১৪ পিএম   (ভিজিট : ৬২)
অভিনেতা আবদুল্লাহ রানা ও অভিনেত্রী কারিনা কায়সার
X

অভিনেতা আবদুল্লাহ রানা ও অভিনেত্রী কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুর খবরে শোক প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেতা আবদুল্লাহ রানা। সদ্যপ্রয়াত অভিনেত্রীর রাজনৈতিক অবস্থান নিজের আদর্শের পরিপন্থী হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।

কারিনার মৃত্যু প্রসঙ্গে কথা বলতে গিয়ে আবদুল্লাহ রানা বলেন, ‘এই ইস্যু নিয়ে আমার কিছু বলার নাই। হয়তো আমার দুঃখ প্রকাশ করা উচিত কিন্তু আমি করব না। কারণ তার রাজনৈতিক অবস্থান আমার আদর্শের সাথে যায় না।’

তিনি আরও বলেন, ‘অভিনেতা অবশ্যই রাজনৈতিক একটা আদর্শ নিয়ে চলবে। কিন্তু সেই আদর্শটি সে তো রাস্তায় মিছিল, মিটিং বা দলবাজি করে প্রমাণ করবে না। 

একজন অভিনেতা তার রাজনৈতিক আদর্শ প্রকাশ করবেন তার কার্যক্রম, অভিনয় আর নির্মাণের মাধ্যমে। কিন্তু সেগুলো বাদ দিয়ে সে যখন  রাজনৈতিক পরিচয় নিয়ে দলবাজি, ধান্দাবাজি করবে সেটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। কারণ শিল্পী সকলের, শিল্পী কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের না।’

রাজনীতিতে জড়ানোর বিষয়টিকে ঢালাওভাবে ভুল বলতে রাজি নন তিনি। আবদুল্লাহ রানার ভাষায়, ‘শিল্পী হিসেবে রাজনীতিতে প্রকাশ্যে জড়ানো উচিত না। শিল্পীর রাজনৈতিক আদর্শ থাকবে। 

এটা আমার অভিমত, তার মানে যে এটাই শতসিদ্ধ তা তো না। একজন অভিনেতা রাজনীতি করেও অভিনয় করতে পারেন, এরকম দৃষ্টান্ত পৃথিবীব্যাপী আছে। 

আবার একজন রাজনৈতিক কর্মী রাজনীতি করতে করতে কি তার ইচ্ছা হতে পারে না যে আমি এখন থেকে অভিনয় করব? আপনি তাকে বাদ দিবেন কীভাবে? রাজনীতি দোষের কিছু বলে আমি মনে করি না।’




  বিষয়:   জনপ্রিয়  অভিনেত্রী  কারিনা কায়সার 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy