বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর পাশে কনফিডেন্স গ্রুপ চেয়ারম্যানপুত্র

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁদকাঠী গ্রামে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন

2026-05-17T12:33:24+00:00
2026-05-17T12:37:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর পাশে কনফিডেন্স গ্রুপ চেয়ারম্যানপুত্র
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ১২:৩৭ পিএম  (ভিজিট : ৩১)
বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর পাশে কনফিডেন্স গ্রুপ চেয়ারম্যানপুত্র
X

বাউফলে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর পাশে কনফিডেন্স গ্রুপ চেয়ারম্যানপুত্র

পটুয়াখালীর বাউফল উপজেলার ধূলিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাঁদকাঠী গ্রামে একসঙ্গে জন্ম নেওয়া পাঁচ শিশুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান কনফিডেন্স গ্রুপের চেয়ারম্যান ও বীর উত্তম শামসুল আলম তালুকদার-এর ছেলে হাসিব আলম তালুকদার।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসিব আলম তালুকদারের পক্ষ থেকে নবজাতকদের মা লামিয়ার হাতে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় তার প্রতিনিধি অ্যাডভোকেট ঝরনা বেগম পরিবারের খোঁজখবর নেন এবং নবজাতকদের সুস্থতা কামনা করেন।

সহায়তা প্রদানকালে অ্যাডভোকেট ঝরনা বেগম সাংবাদিকদের বলেন, “একসঙ্গে পাঁচ শিশুর জন্ম নিঃসন্দেহে বিরল ও আনন্দের ঘটনা। তবে এতগুলো শিশুকে লালন-পালন করা পরিবারের জন্য বড় চ্যালেঞ্জও বটে। শিশুগুলোর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে যা যা সহযোগিতা প্রয়োজন, হাসিব আলম তালুকদার সেগুলোতে পাশে থাকার চেষ্টা করবেন।”

তিনি আরও বলেন, নবজাতকদের চিকিৎসা, পুষ্টি ও ভবিষ্যৎ শিক্ষার বিষয়েও পরিবারকে সহযোগিতা করার আগ্রহ রয়েছে তাদের।

স্থানীয়রা জানান, একসঙ্গে পাঁচ সন্তানের জন্মের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নবজাতকদের এক নজর দেখতে প্রতিদিনই বাড়িতে ভিড় করছেন আশপাশের মানুষ। পরিবারের আর্থিক অবস্থা খুব একটা স্বচ্ছল না হওয়ায় বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সহযোগিতা প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।

এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ঝরনা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy