রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সংকট: চরম দুর্ভোগে রোগীরা

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন ধরে পানি সরবরাহ বন্ধ। পাম্প বিকল হওয়ায় চরম দুর্ভোগে ৮০ জন রোগী। পরিত্যক্ত পুকুরের পানি ব্যবহারে স্বাস্থ্যঝুঁকি।

2026-05-17T12:37:45+00:00
2026-05-17T12:37:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পানি সংকট
চরম দুর্ভোগে রোগী ও স্বজনরা
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১২:৩৭ পিএম   (ভিজিট : ৪৯)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঝালকাঠির রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টানা চার দিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসাধীন রোগী, তাদের স্বজন এবং কর্মকর্তা-কর্মচারীরা। পানি সংকটের কারণে হাসপাতালের চিকিৎসাসেবা ও স্বাভাবিক স্বাস্থ্যবিধি রক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ৫০ শয্যার এই হাসপাতালে বর্তমানে শিশুসহ প্রায় ৮০ জন রোগী ভর্তি আছেন। পানির পাম্পটি বিকল হয়ে যাওয়ায় পুরো হাসপাতালে এই তীব্র সংকট তৈরি হয়েছে। বিষয়টি স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে জানানো হয়েছে এবং তারা পাম্প মেরামতের কাজ শুরু করেছে।

সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের অধিকাংশ পানির কল সচল নেই। বাধ্য হয়ে রোগীর স্বজনরা দূরের নলকূপ থেকে বালতি ও কলসিতে করে পানি এনে ব্যবহার করছেন। এতে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে নারী, শিশু ও চিকিৎসাধীন রোগীদের।

রোগীদের স্বজনরা অভিযোগ করেন, গত চার দিন ধরে গোসল, টয়লেট ব্যবহার ও প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ ব্যাহত হচ্ছে। নোংরা পরিবেশের কারণে রোগীদের স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ছে।

এদিকে সাময়িক সমাধানের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগের ঠিকাদার ও খুলনা থেকে আসা মেকানিকরা হাসপাতালের পাশের একটি পরিত্যক্ত পুকুরে পাম্প বসিয়ে পানি সরবরাহের চেষ্টা করছেন। তবে পুকুরের এই নোংরা পানি ব্যবহারে রোগীদের ইনফেকশনসহ অন্যান্য স্বাস্থ্যঝুঁকি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। দ্রুত পাম্পটি সম্পূর্ণ মেরামত করে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।




  বিষয়:   রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  পানি সংকট  ঝালকাঠি  স্বাস্থ্যঝুঁকি  হাসপাতাল দুর্ভোগ  পাম্প বিকল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy