নতুন জেমস বন্ড খুঁজছে হলিউড, চলছে অডিশন

বিনোদন ডেস্ক

বিনোদন

বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ খোঁজার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ড্যানিয়েল ক্রেগের

2026-05-17T16:19:27+00:00
2026-05-17T16:19:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নতুন জেমস বন্ড খুঁজছে হলিউড, চলছে অডিশন
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:১৯ পিএম   (ভিজিট : ৩২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বিশ্বজুড়ে জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডের নতুন মুখ খোঁজার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। ড্যানিয়েল ক্রেগের বিদায়ের পর এবার কে হচ্ছেন পরবর্তী ‘০০৭’, তা নিয়েই শুরু হয়েছে জোর আলোচনা। 

ভ্যারাইটির এক প্রতিবেদনে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরেই নতুন জেমস বন্ড চরিত্রের জন্য অভিনেতাদের অডিশন নেওয়া হচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাস্টিং প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন খ্যাতিমান কাস্টিং পরিচালক নিনা গোল্ড। যিনি এর আগে ‘গেম অব থ্রোনস’, ‘দ্য ক্রাউন’ ও ‘স্টার ওয়ার্স’ ফ্র্যাঞ্চাইজির মতো বড় প্রজেক্টে কাজ করেছেন।

 স্টুডিও এক বিবৃতিতে জানিয়েছে, ‘পরবর্তী জেমস বন্ড খোঁজার কাজ চলছে। আপাতত কাস্টিং নিয়ে নির্দিষ্ট কিছু জানানো হবে না। তবে সময় হলেই ভক্তদের জন্য নতুন তথ্য প্রকাশ করা হবে।’ এরই মধ্যে সম্ভাব্য নতুন জেমস বন্ড হিসেবে কয়েকজন অভিনেতার নামও ঘুরছে হলিউডে। তাদের মধ্যে রয়েছেন জ্যাকব এলোরদি, ক্যালাম টার্নার ও অ্যারন টেইলর-জনসন। 

গত মাসে সিনেমাকনে অ্যামাজন এমজিএমের চলচ্চিত্র বিভাগের প্রধান কোর্টনি ভ্যালেন্টি বলেন, ‘আমরা খুব সতর্কতা ও সম্মানের সঙ্গে এই কাজ করছি। জেমস বন্ডের নতুন অধ্যায় দর্শকদের সামনে তুলে ধরা আমাদের জন্য বড় দায়িত্ব।’

নিনা গোল্ডকে যুক্ত করার বিষয়টি হলিউডে বেশ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কারণ, বড় ফ্র্যাঞ্চাইজির চরিত্র নির্বাচন নিয়ে তার অভিজ্ঞতা দীর্ঘদিনের। ‘স্টার ওয়ার্স: দ্য ফোর্স অ্যাওয়েকেন্স’ সিনেমায় ডেইজি রিডলিকে নির্বাচনের পেছনেও তার ভূমিকা ছিল। এর আগে ‘ক্যাসিনো রয়্যাল’, ‘গোল্ডেনআই’ ও ‘দ্য লিভিং ডেলাইটস’ সিনেমাগুলোর কাস্টিং পরিচালনা করেছিলেন ডেবি ম্যাকউইলিয়ামস। তিনিই ড্যানিয়েল ক্রেগ, পিয়ার্স ব্রসনান ও টিমোথি ডালটনের মতো অভিনেতাদের জেমস বন্ড হিসেবে বেছে নিয়েছিলেন।

জেমস বন্ড সিরিজের ২৬তম সিনেমাটি পরিচালনা করবেন ‘ডিউন’ খ্যাত নির্মাতা ডেনিস ভিলেন্যুভ। প্রযোজনায় থাকছেন ‘স্পাইডার-ম্যান’ সিরিজের অ্যামি প্যাসকাল ও ‘হ্যারি পটার’ সিরিজের ডেভিড হেইম্যান। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’ নির্মাতা স্টিভেন নাইট।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy