কনার নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’

বিনোদন রিপোর্ট

বিনোদন

ঈদ উৎসব আমেজকে আরো রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ‘আমপাতা জোড়া জোড়া,

2026-05-18T16:44:19+00:00
2026-05-18T16:44:19+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কনার নতুন গান ‘আমপাতা জোড়া জোড়া’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:৪৪ পিএম   (ভিজিট : ৪৩)
দিলশাদ নাহার কনা
X

দিলশাদ নাহার কনা

ঈদ উৎসব আমেজকে আরো রঙিন করতে নতুন গান নিয়ে হাজির হয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’ এমন চমৎকার কথার একটি রোমান্টিক ডুয়েট গান উপহার দিয়েছেন তিনি। 

গানটিতে কনার সঙ্গে দ্বৈত কণ্ঠ দেয়ার পাশাপাশি এর সুর ও মিউজিক ভিডিওতে ছিলেন তরুণ প্রজন্মের গায়ক সৈয়দ অমি। গানটি প্রকাশের পর থেকেই সৈয়দ অমির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে শ্রোতারা শুনতে ও দেখতে পাচ্ছেন। ড্যান্স বিটের এ গানের কথা লিখেছেন গীতিকার স্নেহাশীষ ঘোষ। গানটির আধুনিক সংগীত আয়োজন করেছেন কলকাতার জনপ্রিয় মিউজিক কম্পোজার কেডি।

শ্রোতা-দর্শককে বিনোদন দিতে গানটির মিউজিক ভিডিও তৈরি হয়েছে ভালো বাজেটে। যুক্তরাজ্যের লন্ডনে বেশকিছু বিখ্যাত ও দৃষ্টিনন্দন লোকেশনে বড় পরিসরে ধারণ করা হয়েছে এর ভিডিওচিত্র। পুরো মিউজিক ভিডিওটির চিত্রগ্রহণে ছিলেন আশিক মাহমুদ।

গানটি প্রসঙ্গে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ‘সৈয়দ অমির আগে থেকেই একটি জমকালো ড্যান্স বিটের গান করার পরিকল্পনা ছিল। সে ভাবনা থেকেই মূলত গানটি লেখা হয়েছে। এরপর আমরা বেশ সময় নিয়ে এর ভয়েস রেকর্ডিং ও মিক্স মাস্টারিংয়ের কাজ শেষ করি। সবশেষে লন্ডনে গিয়ে বিগ বাজেটে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। শ্রোতাদের একটি নিখুঁত ধামাকা গান উপহার দেয়ার সব ধরনের চেষ্টা ছিল আমাদের এ আয়োজনে।’

ঈদ উৎসবকে মাথায় রেখে প্রায় তিন মাস আগেই গানটির রেকর্ডিং ও যাবতীয় কাজ সম্পন্ন হয়েছিল বলে জানিয়েছেন গায়ক ও সুরকার সৈয়দ অমি। বড় আয়োজনে তৈরি করা এ আমপাতা জোড়া জোড়া গানটি তার অন্য সব সৃষ্টির মতোই শ্রোতা ও দর্শকের মন জয় করে ট্রেন্ডিংয়ে জায়গা করে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy