ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’

বিনোদন রিপোর্ট

বিনোদন

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’র। কবি

2026-05-19T11:16:05+00:00
2026-05-19T11:16:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদে আসছে নাবিলার ‘বনলতা সেন’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:১৬ এএম   (ভিজিট : ৪৭)
মাসুমা রহমান নাবিলা
X

মাসুমা রহমান নাবিলা

কয়েক দফা মুক্তি পেছানোর পর অবশেষে বড় পর্দায় আসার কথা শোনা যায় সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’র। কবি জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার সেই রহস্যমইয়ী নারীর চরিত্র নিয়ে নির্মিত এই সিনেমাটি এবারের ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে। 

শুক্রবার সামাজিক মাধ্যমে সিনেমার একটি বিশেষ পোস্টার শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছিলেন এর প্রধান চরিত্রের অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তবে সিনেমাটি ঘিরে শুরু থেকেই চলতে থাকা আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না। 

মুক্তির ঘোষণার পরপরই আবারও নতুন সমস্যা তৈরি হওয়ায় এটি বড় পর্দায় আসা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, সিনেমাটির সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হয়েছেন। ক্যারিয়ারের শুরুতেই ‘আয়নাবাজি’ সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া নাবিলার এবার দীর্ঘ বিরতি দিয়ে পর্দায় ফেরার কথা। সিনেমাটির সহ-প্রযোজকের আইনি পদক্ষেপের কারণে নতুন করে শঙ্কা তৈরি হলেও নাবিলা অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন পুরো বিষয়টি। 

নিজের সিনেমা মুক্তি এবং নতুন এই সমস্যা নিয়ে নাবিলা সংবাদ মাধ্যমে বলেন, ‘ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যি আনন্দের। তবে উচ্ছ্বাসের সঙ্গে দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছি তাই কিছুটা নার্ভাসও ফিল হচ্ছে। সিনেমাটি মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। আমি যতদূর জানি সমস্যা সমাধান হওয়ার পরই ঘোষণা এবং পোস্টার অবমুক্ত করা হয়েছে। আশা করছি, সঠিক সময়ে পর্দায় আসবে সিনেমাটি।’

ঈদের সিনেমায় অন্যান্য সিনেমার সঙ্গে প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘এটা আর নতুন করে বলার কিছু নেই যে, দর্শকরা সিনেমা দেখেন। তারা এখন বিভিন্ন ঘরানার সিনেমাই দেখছেন। এবারই সেই ধারাবাহিকতা থাকবে।’

উল্লেখ্য, ২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের প্রবল আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু দেশের তৎকালীন পরিস্থিতির কারণে তা কয়েকবার পিছিয়ে যায়। 

সিনেমাটিতে কবি জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। এ ছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ আরও অনেকে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy