গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার টিকবে না: পাটওয়ারী

অনলাইন ডেস্ক

সারাবাংলা

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার ক্ষমতায় টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দাবি মানা না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে।

2026-05-19T15:40:28+00:00
2026-05-19T15:40:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকার টিকবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৪০ পিএম   (ভিজিট : ৫৮)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী
X

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

গণভোটের রায় বাস্তবায়ন না করলে বর্তমান সরকার ক্ষমতায় টিকতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, দাবি মানা না হলে দ্রুত সময়ের মধ্যে সরকারকে ‘লাল কার্ড’ দেখানো হবে।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত খাদিমুল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের সমালোচনা করে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, সরকার দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যই আদতে ‘হাওয়া ভবনের মন্ত্রী’ হিসেবে কাজ করছেন। 

তিস্তা নদীর পানি বণ্টন ইস্যু ও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নদীতে আমরা পানি চাই এবং যেকোনো মূল্যে তা আদায় করা হবে। পানির জন্য প্রয়োজন হলে দক্ষিণ এশিয়ায় যুদ্ধ হতে পারে। কারণ পানি ছাড়া বাংলাদেশের মানুষ বাঁচতে পারবে না। পানির প্রশ্নে বাংলাদেশে কোনো দল নেই, আমাদের একটাই পরিচয়, আমরা সবাই বাংলাদেশি।

সীমান্তে ক্রমাগত বাংলাদেশি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, সীমান্তে ভারতীয় বাহিনীর সব ধরনের নির্যাতন ও সহিংসতা বন্ধ করতে হবে। সীমান্ত হত্যা বন্ধে সরকারকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতে যাওয়ার মতো কার্যকর উদ্যোগ নিতে হবে। এনসিপি সীমান্তে যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ভোরে আমঝোল সীমান্ত এলাকার খরপো নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন স্থানীয় বাসিন্দা খাদিমুল ইসলাম। আজ মঙ্গলবার তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা দেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এনসিপি নেতারা।

​এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে এনসিপির কেন্দ্রীয় সংগঠক মোস্তাক আহমেদ শিশির ও রাসেল আহমেদসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   গণভোট  নাসীরুদ্দীন পাটওয়ারী  এনসিপি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy