অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বিনোদন ডেস্ক

বিনোদন

এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন প্রখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য

2026-05-19T16:00:13+00:00
2026-05-19T16:00:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:০০ পিএম   (ভিজিট : ২৯)
অনুরাগ কাশ্যপ
X

অনুরাগ কাশ্যপ

এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন প্রখ্যাত বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণ সম্প্রদায়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গুজরাটের সুরাতের একটি আদালত। 

জানা গেছে, একাধিকবার আদালতের সমন জারি করা হলেও অনুরাগ কাশ্যপ হাজির না হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়। মামলাটি করেন বিশ্ব হিন্দু পরিষদের নেতা ও আইনজীবী কমলেশ রাভাল। অভিযোগে বলা হয়েছে, ২০২৫ সালে জ্যোতিরাও ফুলের জীবনীভিত্তিক সিনেমা ‘ফুলে’-র ফার্স্ট লুক ও ট্রেলার প্রকাশের পর অনুরাগ কাশ্যপ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মন্তব্য করেন, যা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতি অবমাননাকর এবং উসকানিমূলক বলে দাবি করা হয়। 

ওই পোস্টকে কেন্দ্র করে তখন নেটদুনিয়ায় ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। মামলার আবেদনে আরও বলা হয়েছে, অনুরাগ কাশ্যপের ওই মন্তব্য সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। 

সেই অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়। এর আগে একই মন্তব্য নিয়ে আইনজীবী আশুতোষ জে দুবে মুম্বাই পুলিশ ও রাজনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন। তবে সেখানে কার্যকর পদক্ষেপ না আসায় পরে সুরাত আদালতে নতুন করে মামলা দায়ের করা হয়।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy