প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৪:১৩ পিএম (ভিজিট : ৪৩)

X
কুতুবদিয়ায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
কক্সবাজারের কুতুবদিয়ায় ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা ভূমি প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনের আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভূমি অফিস প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে, কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব উল আলম,উপজেলা বিএনপির সদস্য সচিব সালাম কুতুবী, উপজেলা কৃষি অফিসার অসীম কুমার দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান,উত্তর ধূরুং চেয়ারম্যান আবদুল হালিম, কুতুবদিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্টোসহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে শিক্ষার্থীবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ ভূমি মেলায় সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা এবং সহজে ভূমি সেবা পাওয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে নানা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব উল আলম।