এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমনি

বিনোদন রিপোর্ট

বিনোদন

চিত্রনায়িকা পরীমিনি একসময় এফডিসির অসহায় ও দুস্থ সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কোরবানির আয়োজন করতেন। তবে গত কয়েক বছর

2026-05-19T17:14:36+00:00
2026-05-19T17:14:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না পরীমনি
বিনোদন রিপোর্ট
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ৮৯)
পরীমনি
X

পরীমনি

চিত্রনায়িকা পরীমিনি একসময় এফডিসির অসহায় ও দুস্থ সহশিল্পীদের মুখে হাসি ফোটাতে কোরবানির আয়োজন করতেন।  তবে গত কয়েক বছর ধরে সেই চিত্র আর দেখা যাচ্ছে না। এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না এই অভিনেত্রী। 

তবুও তিনি চান, তার অনুপস্থিতিতেও এফডিসির সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হয়ে উঠুক। তার ভাষ্য, ‘আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় কোরবানিটা এফডিসির সঙ্গে করেছি। এবার নিয়ে হয়ত চার বছর হয়ে গেল আমি এফডিসিতে কোরবানি দিচ্ছি না। এর নানা কারণ আছে, সেগুলো এখন পরিষ্কার। তবে আমি চাই আমার সহশিল্পীরা, যাদের অনেকেই দরিদ্র হিসেবে পরিচিত, তারাও যেন উৎসবমুখরভাবে ঈদ উদযাপন করতে পারেন। আমি থাকি আর না থাকি, তাদের আনন্দটা যেন থাকে।’ 

দীর্ঘদিন পর নিজ গ্রামে গিয়ে কোরবানি দেবেন তিনি। এ সিদ্ধান্তের পেছনে প্রয়াত নানার ইচ্ছার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়ি গিয়ে পরিবারের সবার সঙ্গে ঈদ করি। নিজের হাতে কোরবানির মাংস সবাইকে বিলিয়ে দিই। প্রায় আট-নয় বছর শুধু এফডিসির জন্য বাড়িতে যাওয়া হয়নি। পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউ সামলাচ্ছে বলেই আমি দায়িত্বটা হ্যান্ডওভার করতে পেরেছি। এরপর থেকেই আবার গ্রামের বাড়িতে যাওয়া শুরু করি।’ 

সবশেষে ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার ইচ্ছার কথা জানিয়ে পরীমনি বলেন, ‘আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে চেষ্টা করছি ঈদটাকে উৎসবমুখর করতে। ঈদ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আসে।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy