মনপুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাবাংলা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় ভূমি সেবা মেলা অনুষ্ঠিত

2026-05-19T17:31:19+00:00
2026-05-19T17:31:19+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
মনপুরায় ভূমি সেবা মেলা উপলক্ষে র‌্যালি ও আলোচনা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩১ পিএম   (ভিজিট : ৩৪)
ভূমি সেবা মেলা উপলক্ষে আলোচনা
X

ভূমি সেবা মেলা উপলক্ষে আলোচনা

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা; সুরক্ষিত ভূমি ও ভবিষ্যৎ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার মনপুরা উপজেলায় ভূমি সেবা মেলা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনা সবার আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ মে) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু মুছা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন।

সভায় ভূমি মালিক, জনপ্রতিনিধি ও সুধী সমাবেশের সাথে ভূমি সেবা সংক্রান্ত মতবিনিময় করা হয়। এসময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে করা ভূমি সংক্রান্ত সরাসরি প্রশ্নের উত্তর দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান তাওহীদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ হারুন, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমীমুল ইহসান জসিম, মনপুরা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল, স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, কৃষকদল সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান প্রমূখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy