প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৩৩ পিএম (ভিজিট : ৭৮)

X
রামগতিতে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
লক্ষ্মীপুরের রামগতিতে গ্রাম আদালত সম্পর্কে ব্যপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহে অংশগ্রহণ সমন্বিত পরিকল্পনা প্রণয়ন' বিষরয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন রামগতি ও বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনায়লয়ের উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
অল্প সময়ের, স্বল্প খরছে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালত প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগতি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান, উপজেলা কৃষি অফিসার মোঃ মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, প্রশাসনের দাপ্তরিক কর্কমর্তা বৃন্দ, জনপ্রতিনিধি সাংবাদিক, এনজিও কর্মি এবং সামাজিক ব্যক্তিবর্গ।
গ্রামআদালতের কার্যক্রম ও অগ্রগতি বিষয়ে প্রবন্দ উপস্থাপন করেন উপজেলা গ্রাম আদালত সমন্বয়ক মোঃ দিলদার হোসনে। পরে সভাপতি তার বক্তব্যে বলেন স্থানীয় কতিপয় ফৌজদারী ও দেওয়ানি বিরোধের সহজ দ্রুত নিষ্পত্তি জন্য ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত গঠিত হয়। ২০০৬ সালে আইন অনুযায়ী গ্রাম আদালত অনধিক ৩ (তিন) লক্ষ টাকা মূল্যমানের ফৌজদার ও দেওয়ানি বিরোধ নিষ্পত্তি করতে পারে এখানে কোন আইনজীবী নিয়োগের প্রয়োজন হয় না বাদী বিবাদী এবং উভয় পক্ষের দুজন করে ফয়সালকারি থাকার বিধান রয়েছে।
গত ২০২৪ থেকে এপ্রিল ২০২৬ পর্যন্ত গ্রাম আদালতে ৭৫৫ টি মামলা দায়ের হয়, এতে ৫৭ টি ৭০১ টি মামলা নিষ্পত্তি হয় ৯৮% বাস্তবায়ন সিদ্ধান্তের হার ৫৩. ৫০% শতাংশ, এ সময় ক্ষতিপূরণ আদায় হয় ২৪ হাজার ৫০০ টাকা, আবেদনকারীর মধ্যে ২৭৫ জন হচ্ছে নারী। ৮০ হাজারেরও বেশি নারীও পুরুষকে সচেতন করা হয়েছে এ সময় উচ্চ আদালত থেকে চারটি মামলা প্রাপ্ত হয়। পক্ষদ্বয়ের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টাসহ দরিদ্র ও প্রান্তিক জনগণ বিশেষ করে নারী প্রতিবন্ধী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খুব সহজে যেন তাদের বিরোধ নিশ্পত্তির সুযোগ পায়।