লৌহজংয়ে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সারা দেশে একযোগে ৩ দিনব্যাপী ভূমি সেবা

2026-05-19T17:56:01+00:00
2026-05-19T17:58:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লৌহজংয়ে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:৫৬ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৫:৫৮ পিএম  (ভিজিট : ৪২)
লৌহজংয়ে ৩ দিন ব্যাপী  ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে
X

লৌহজংয়ে ৩ দিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি সমৃদ্ধ ভবিষ্যৎ” স্লোগানকে সামনে রেখে সারা দেশে একযোগে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশে একযোগে ভূমি মেলার উদ্বোধন করেন প্রধনমন্ত্রী তারেক রহমান।

ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার ১৯ মে সকালে প্রতিটি উপজেলা ভূমি অফিসে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

এ উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় বর্ণাঢ্য রেলির মাধ্যমে  ৩ দিন ব্যাপী ভুমি সেবা মেলা'র শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার ১৯ মে সকালে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) অফিস সংলগ্ন আঙিনায় ভুমি সেবা মেলা'র উদ্বোধন করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু। লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমানের সভাপতিত্বে এ মেলার আয়োজন করা হয়।

এর পূর্বে লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিস থেকে প্রধান সড়কে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়।

মেলায় উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ের ভূমি সেবা ব্যবস্থাপনা সম্পর্কে নাগরিকদের অবহিত করা হচ্ছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য উপজেলা ভূমি অফিস, সকল ইউনিয়ন ভূমি অফিস এবং ভূমি সেবা সহায়তা কেন্দ্রের পৃথক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে নামজারি, জমাখারিজ, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন সেবা সম্পর্কে তথ্য ও সহায়তা দেওয়া হচ্ছে। 

বক্তারা বলেন, একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন কৃষক ও ভূমি ব্যবস্থাপনা সুরক্ষিত থাকে। ভূমি ব্যবস্থাপনায় দীর্ঘদিনের জটিলতা দূর করে সেবাকে জনবান্ধব করাই বর্তমান সরকারের অগ্রাধিকার বলেও উল্লেখ করা হয়। আয়োজকরা জানান, দলিলের মাধ্যমে ভূমির মালিকানা অর্জিত হলেও নামজারি ও জমাখারিজের মাধ্যমে সেই মালিকানার সরকারি স্বীকৃতি পাওয়া যায়। এছাড়া নাগরিকরা ২৪ ঘণ্টা ভূমি সেবা পেতে ১৬১২২ হটলাইনে যোগাযোগ করতে পারবেন। সারাদেশে ৮৯৩টি ভূমি সহায়তা কেন্দ্রের মাধ্যমেও সেবা প্রদান করা হচ্ছে। 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, লৌহজং থানার ওসি বোরহান উল ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল,লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারি, সাংবাদিক শেখ সোহেল রানা, সুবিন ,সুমন, সিদ্দিক।

এ ছাড়া ও উপস্থিত ছিলেন বৌলতলী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. জালাল উদ্দিন, কলমা ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা শাহাদাত হোসেন, খিদিরপাড়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা ইয়াসমিন আক্তার, গাওদিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. সামছুদ্দিন, বেজগাও ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সৈয়দ গোলাম কিবরিয়া, দিঘলী সহকারী কর্মকর্তা জহুরা আক্তার, হলদিয়া ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মো. ইউনুছ হোসেন টুটুল,কুমারভোগ ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা কৃষ্ণ কুমার পাল ও মেদেনীমন্ডল উনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা দিদার মাসুদ শাহীনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy