প্রকাশ: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৯:২০ পিএম (ভিজিট : ৭০)

X
তেঁতুলিয়ায় ভূমিসেবা সপ্তাহ
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু । তেঁতুলিয়া উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আব্দুল্লাহ আল আরিফ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।নবীউল কারিম সরকার, উপজেলা আইসিটি অফিসার ও সহকারী প্রোগ্রামার।জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পল্লী উন্নয়ন অফিসার নির্বাচন অফিসার, যুব উন্নয়ন অফিসার, আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক।
সভায় বক্তারা বর্তমান সরকারের আধুনিক ও ডিজিটালাইজড ভূমি সেবার নানা দিক তুলে ধরেন। অনলাইনে ঘরে বসেই কীভাবে ভূমির খতিয়ান, নামজারি (মিউটেশন) এবং ভূমি উন্নয়ন কর প্রদান করা যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। বক্তারা আরও বলেন, অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের ভোগান্তি ও দালালের প্রাদুর্ভাব অনেকাংশে কমে এসেছে।
উক্ত জনসচেতনতামূলক সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা ভূমি অফিসের নাজির-কাম-ক্যাশিয়ার আবু নাঈম লেমন, স্থানীয় সংবাদকর্মী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীগন উপস্থিত ছিলেন।