চট্টগ্রামে নোঙর করা জাহাজে ২ বিদেশি ক্রুর মারামারি, নিহত ১

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা এলাকায় নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের এক নাগরিক নিহত

2026-05-20T08:41:52+00:00
2026-05-20T12:38:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে নোঙর করা জাহাজে ২ বিদেশি ক্রুর মারামারি, নিহত ১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৪১ এএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১২:৩৮ পিএম  (ভিজিট : ৫৩)
ফাইল ছবি
X

ফাইল ছবি

বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা এলাকায় নোঙর করা একটি বিদেশি বাণিজ্যিক জাহাজে দুই ক্রুর মধ্যে সংঘর্ষে থাইল্যান্ডের এক নাগরিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত আটটার পর গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম রাফিফং কালাহান (৩০)।  তার বাবার নাম সানইয়াপং কালাহান। তিনি থাইল্যান্ডের নাগরিক এবং ‘এমটিকেপিপি০১’ নামের একটি বাণিজ্যিক জাহাজের ক্রু হিসেবে কর্মরত ছিলেন।

শিপিং এজেন্ট ও চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, গভীর সমুদ্রের ‘চার্লি অ্যানকর পয়েন্টে’ নোঙর করা জাহাজটিতে কর্মরত দুই বিদেশি ক্রুর মধ্যে কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়। এ সময় এক ক্রু ধারালো অস্ত্র দিয়ে রাফিফং কালাহানকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

পরে জাহাজের শিপিং এজেন্ট মো. সোহেল উদ্দিন ও সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত চমেক হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ‘সমুদ্রে নোঙর করা একটি জাহাজে দুই বিদেশি ক্রুর মারামারির ঘটনায় এক থাই নাগরিক নিহত হয়েছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy