অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নাজিফা তুষির ‘রইদ’

বিনোদন রিপোর্ট

বিনোদন

নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র রইদ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে।

2026-05-20T11:55:21+00:00
2026-05-20T11:59:04+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ট্রিয়ার চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নাজিফা তুষির ‘রইদ’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৫৫ এএম  আপডেট: ২০.০৫.২০২৬ ১১:৫৯ এএম  (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নাজিফা তুষি অভিনীত চলচ্চিত্র রইদ এবার জায়গা করে নিয়েছে অস্ট্রিয়ার মর্যাদাপূর্ণ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ইনসব্রুক (আইএফএফআই)-এর অফিসিয়াল প্রোগ্রামে। দেশীয় লোকজ সংস্কৃতি, মানবিক আবেগ ও মাটির গল্পকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মেজবাউর রহমান সুমন।

জানা গেছে, রইদ উৎসবটির অডিয়েন্স কম্পিটিশন বিভাগে প্রদর্শিত হবে। আগামী ২ জুন রাত ৯টা ১৫ মিনিট এবং ৩ জুন রাত ৯টা ২৫ মিনিটে ইনসব্রুক শহরে সিনেমাটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় আসে রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (আইএফএফআর) ও সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (এসআইএফএফ)-এ প্রদর্শিত হওয়ার মাধ্যমে। এবার ইউরোপের আরেক গুরুত্বপূর্ণ স্বাধীন চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণ বাংলাদেশের চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নাজিফা তুষির জন্যও এটি সময়ের গুরুত্বপূর্ণ অর্জন। সম্প্রতি তিনি আব্দুল্লাহ মোহাম্মদ সাদ নির্মিত আন্তর্জাতিকভাবে আলোচিত ওয়েব সিরিজ অ্যানি-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন, যা বিদেশের উৎসব মহলেও জায়গা করে নিয়েছে। সেই ধারাবাহিকতায় এবার রইদ-এর মাধ্যমে আবারও আন্তর্জাতিক মঞ্চে আলোচনায় এলেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ ও তুতুল ফকির।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক এই স্বীকৃতি শুধু একটি চলচ্চিত্রের সাফল্য নয়, বরং বাংলাদেশের সমকালীন সিনেমার বৈশ্বিক উপস্থিতিরও ইতিবাচক ইঙ্গিত। লোকজ আবহ, নান্দনিক নির্মাণভাষা ও মানবিক গল্প বলার কারণে রইদ ইতোমধ্যে ২০২৬ সালের আলোচিত বাংলা চলচ্চিত্রগুলোর একটি হয়ে উঠেছে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy