যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।আজ

2026-05-20T13:38:12+00:00
2026-05-20T13:38:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৩৮ পিএম   (ভিজিট : ৮৫)
যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
X

যশোরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি, উদ্বোধনী অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১০টায় যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সপ্তাহব্যাপী আয়োজনের উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। এসময় উপস্থিত ছিলেন যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাঃ আব্দুস সালাম,সিনিয়র স্টেশন অফিসার মো.ফিরোজ আহমেদ, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আবু ইউসুফ পান্না ও লুৎফর রহমান খানসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা।

পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতা বৃদ্ধি, দ্রুত সেবাদান ও দক্ষতার মাধ্যমে জানমাল রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ২২ মে পর্যন্ত যশোরে বিভিন্ন সচেতনতামূলক, প্রশিক্ষণমূলক ও মহড়াভিত্তিক কর্মসূচি চলবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy