পোরশায় আম সংগ্রহ ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

পোরশা (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ

2026-05-20T14:27:47+00:00
2026-05-20T14:27:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পোরশায় আম সংগ্রহ ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ২:২৭ পিএম   (ভিজিট : ২৪)
পোরশায় আম সংগ্রহ ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
X

পোরশায় আম সংগ্রহ ও বিপণন ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

নওগাঁর পোরশায় আম সংগ্রহ, বিপণন ও ব্যবস্থাপনা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল হাসান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। 

সভায় আম বিক্রিতে ওজনে সরকারি নির্দেশনা অনুসরণ, আম ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান এবং নোচনাহার আম বাজারে পুলিশ বক্স স্থাপনের বিষয়ে আলোচনা করা হয়। 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ, থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, এলজিইডি প্রকৌশলী এএনএম সুলতানুল ইমাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। 

সভায় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যালোচনা, আইন শৃংখলা, চোরাচালান, মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও নাশকতা রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy