চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

সারাবাংলা

দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম চালিকাশক্তি হিসেবে স্বীকৃত চামড়া শিল্পে বিগত কয়েক বছর ধরে মারাত্মক ধস নেমেছে। এই ধারাবাহিক

2026-05-21T18:19:24+00:00
2026-05-21T18:19:24+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত ও বিক্রয় বাজার উন্মুক্তের দাবি কওমি মাদ্রাসা সংগঠনের
স্টাফ রিপোর্টার, কুমিল্লা
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৯২)
সংবাদ সম্মেলন
X

সংবাদ সম্মেলন

দেশের অর্থনৈতিক উন্নয়নে অন্যতম চালিকাশক্তি হিসেবে স্বীকৃত চামড়া শিল্পে বিগত কয়েক বছর ধরে মারাত্মক ধস নেমেছে। এই ধারাবাহিক মন্দার কারণে সবচেয়ে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কওমি মাদ্রাসাগুলো। কোরবানির মৌসুমে সংগৃহীত চামড়ার ন্যায্য মূল্য না পাওয়ায় প্রতিষ্ঠানগুলো এখন প্রকট আর্থিক সংকটে ভুগছে। ফলে লাখ লাখ অসচ্ছল ও এতিম ছাত্রের ভরণপোষণ এবং দ্বীনি শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে চামড়া শিল্পের বর্তমান সংকট ও কওমি মাদ্রাসাগুলোর ওপর এর নেতিবাচক প্রভাবের চিত্র তুলে ধরেন নেতৃবৃন্দ। 

সংগঠনের সভাপতি আল্লামা নুরুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে দেশের কওমি মাদ্রাসাগুলো কোরবানির ঈদে চামড়া সংগ্রহ করে আসছে। এই চামড়া বিক্রির পুরো টাকা ব্যয় করা হয় মাদ্রাসার অসহায়, দুস্থ ও অবহেলিত এতিম শিশুদের পেছনে। মাদ্রাসা কর্তৃপক্ষ এই অর্থ দিয়ে ছাত্রদের আবাসন, খাদ্য, চিকিৎসা ও বিনামূল্যে দ্বীনি শিক্ষার ব্যবস্থা করে থাকে। সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ এবং এতিম শিশুদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে মাদ্রাসাগুলোর এই প্রশংসনীয় ভূমিকা সর্বজনস্বীকৃত।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত সরকারের আমল থেকে শুরু হওয়া অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে চামড়ার বাজার আজ তলানিতে গিয়ে ঠেকেছে। বর্তমান বাজারে চামড়ার দাম এতোটাই কমে গেছে যে, তা সংগ্রহ ও পরিবহনের ন্যূনতম খরচও উঠছে না। মাঠপর্যায় থেকে চামড়া সংগ্রহ, সংরক্ষণ, লবণ দেওয়া এবং আড়তে নেওয়ার যাতায়াত খরচ চামড়ার বিক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি হয়ে যাচ্ছে। ফলে লাভ হওয়া তো দূরের কথা, চামড়া সংগ্রহ করতে গিয়ে মাদ্রাসাগুলো উল্টো বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। চামড়া খাতের এই বিপর্যয় কওমি মাদ্রাসাগুলোর আয়ের প্রধান উৎসে বড় আঘাত হেনেছে। 

সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসা সংগঠনের নেতৃবৃন্দ চামড়া শিল্পকে সিন্ডিকেটমুক্ত করা, সরকারিভাবে ন্যায্য মূল্যে নিশ্চিত ও চামড়ার বিক্রয় বাজার উন্মুক্ত করা ও চামড়া শিল্পের এই ধস ঠেকাতে এবং কওমি মাদ্রাসাগুলোকে রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। 

আরও বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আব্দুর রাজ্জাক, কুমিল্লা মহানগর শাখার সেক্রেটারি মাওলানা শামসুল ইসলাম জিলানী। উপস্থিত ছিলেন কুমিল্লার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দের মধ্যে  হাফেজ মোহাম্মদ অলিউল্লাহ, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা নজির আহমেদ, মাওলানা আবুল খায়ের, মাওলানা জহিরুল ইসলাম, মাওলানা এয়াকুব আলী, মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy