প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭:২১ পিএম (ভিজিট : ৫৫)

X
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বজ্রপাতে ছিদ্দিক (৪০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
আজ বৃহষ্পতিবার (২১ মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলার খাগকান্দা ইউনিয়নের তাতুয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটেছে। তিনি ওই এলাকার মৃত আছমত আলীর ছেলে।
এলাকাবাসি জানায়. প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন আবু ছিদ্দিক। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান।
উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমান বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং যতটুকু সম্ভব সরকারি অর্থ সহায়তা প্রদান করা হবে।’
এদিকে, আবহাওয়া পরিবর্তনের এই সময়ে খোলা মাঠে কাজ করার সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা প্রশাসন।