এবার পুলিশের ওপর অতর্কিত হামলা, গুলি করতে করতে প্রাণ রক্ষা!

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলার ঘটনায়

2026-05-22T17:05:12+00:00
2026-05-22T17:05:12+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
এবার পুলিশের ওপর অতর্কিত হামলা, গুলি করতে করতে প্রাণ রক্ষা!
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:০৫ পিএম   (ভিজিট : ৬০)
হামলায় জড়িতরা গ্রেপ্তার
X

হামলায় জড়িতরা গ্রেপ্তার

মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। হামলার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। কুমিল্লার হোমনা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ গ্রামে গতকাল বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতি ও অস্ত্র মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এবং চিহ্নিত মাদক ব্যবসায়ী লোকমান মিয়াকে আটক করতে হোমনা থানা পুলিশের একটি দল সিভিল পোশাকে অভিযান পরিচালনা করে। এসময় আসামি লোকমান মিয়া তার পরিবারের সদস্যদের নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন এসএসসি পরীক্ষার্থী রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া বলেন, চিহ্নিত মাদক ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামি লোকমান মিয়াকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় আসামিপক্ষ পুলিশের উপর হামলা চালালে তিন পুলিশ সদস্য আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়া হয়। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy