জাগৃতি গোল্ডকাপ ফুটবলে পতেঙ্গা যুব সংঘের শিরোপা অর্জন

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

হাটহাজারীতে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি'র আয়োজনে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'২৬ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে

2026-05-22T22:08:22+00:00
2026-05-22T22:08:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জাগৃতি গোল্ডকাপ ফুটবলে পতেঙ্গা যুব সংঘের শিরোপা অর্জন
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ১০:০৮ পিএম   (ভিজিট : ৮০)
পতেঙ্গা যুব সংঘের শিরোপা অর্জন
X

পতেঙ্গা যুব সংঘের শিরোপা অর্জন

হাটহাজারীতে ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন জাগৃতি'র আয়োজনে জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট'২৬ এর ফাইনাল সম্পন্ন হয়েছে। ফাইনালে চিটাগাং কিংসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা অর্জন করেছেন পতেঙ্গা যুব সংঘ। 

শুক্রবার (২২ মে) বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে‌ তকিবুল হাসান চৌধুরী তকির পৃষ্ঠপোষকতায় খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি।

সংগঠনের সভাপতি মোঃ ওসমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পোর্ট সিটি ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, এসিল্যান্ড শাহেদ আরমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভার জাকির হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ গিয়াস উদ্দিন, পৌরসভার অহিদুল আলম, উপজেলা বিএনপির সদস্য লায়ন সালাউদ্দিন আলী, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকবর আলী, উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনিরুল আলম জনি, কাশেম গ্ৰুপের ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম। 

অন্যান্যদের মধ্যে  ছিলেন আয়োজক উপপরিষদের সদস্য  আবদুল্লাহ আল চৌধুরী, সেলিম চৌধুরী মানিক, ইসমাইল জসিম, সাহিদুল আজম, মোঃ রাশেদ, সেলিম উদ্দিন রিয়াজ, মোঃ আরিফুর রহমান,  মোঃ রুবেল ও কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ। 

ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার্স আপের মুস্তাফা কাহারবা, সেরা গোল কিপার নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের মোঃ মুনীর, ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন একই দলের জাফর ইকবাল। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ উভয় দলের হাতে ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এদিকে ফাইনাল খেলাকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়। 

মাঠ লাগোয়া উপজেলা পরিষদের বিভিন্ন ভবন, পার্বতী স্কুল শফিং কমপ্লেক্স ভবন ও হাটহাজারী সরকারি কলেজ ভবনে তিল পরিমান ঠাঁই ছিলনা দর্শকদের ভিড়ে। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ উপভোগ করতে হাটহাজারী উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী উপজেলা থেকে দর্শকদের উপস্থিতি ছিল লক্ষ্য করার মত। 

প্রধান অতিথি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এম.পি ফুটবল এবং ক্রিকেটের জন্য একটি স্টেডিয়াম করার ঘোষণা দেন। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy