হাসপাতালে দর্শনা বণিক

বিনোদন ডেস্ক

বিনোদন

অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

2026-05-23T16:57:16+00:00
2026-05-23T16:57:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
হাসপাতালে দর্শনা বণিক
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৪:৫৭ পিএম   (ভিজিট : ৫২)
দর্শনা বণিক
X

দর্শনা বণিক

অসুস্থ হয়ে পড়েছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দর্শনা বণিক। বৃহস্পতিবার কলকাতার একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। দর্শনা বণিকের স্বামী সৌরভ দাস বলেন, ‘তেমন সিরিয়াস কিছু নয়। এখন আগের থেকে অনেকটাই ভালো আছে ও। পেটে ব্যথা হচ্ছিল। এই গরমের কারণেই হয়তো হবে। ডাক্তার দেখাতে গিয়েছিল। তারপরই চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি করানো হয়।’ 

দর্শনার হাসপাতালে ভর্তি হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর রীতিমতো উদ্বিগ্ন তার ভক্তরা। তবে আশ্বস্ত করে সৌরভ দাস জানান, খুব শিগগির হাসপাতাল থেকে তাকে ছাড়পত্র দিতে পারেন চিকিৎসকরা।  

চলতি সপ্তাহে আসছে পরিচালক দেবালয় ভট্টাচার্যের নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ‘গোর্কির মা’। ক্যামেলিয়া প্রোডাকশনসের এই সিরিজের মুখ্য চরিত্রে রয়েছেন-অনন্যা চ্যাটার্জি, সৌরভ দাস ও দর্শনা বণিক। 

অর্ঘদীপ চ্যাটার্জি পরিচালিত ‘জোজো’ সিনেমা দিয়ে অভিনয়ে দর্শনার হাতেখড়ি। তারপরই অরিন্দম শীলের পরিচালনায় ‘আসছে আবার শবর’-এ দেখা যায় তাকে। বাংলার পাশাপাশি, তেলুগু সিনেমাও কাজ করেছেন দর্শনা। ‘অপারেশন সুন্দরবন’ দিয়ে ঢাকাই সিনেমায় অভিষেক ঘটে দর্শনার। ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের সঙ্গে ‘অন্তরাত্মা’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন এই অভিনেত্রী।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy