প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:২৪ পিএম (ভিজিট : ১০২)

X
সভাপতি কামাল, সম্পাদক সৈকত, সাংগঠনিক সম্পাদক মুমু
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিজয় টিভির জেলা প্রতিনিধি মো. কামাল উদ্দীন সভাপতি, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী সাধারণ সম্পাদক এবং নিউজ২৪ টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ফাতেমা জান্নাত মুমু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৩ মে) দুপুর আড়াইটায় শহরের কসমস রেস্টুরেন্টে রাঙামাটিতে কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত আলোচনা সভার মাধ্যমে সংগঠনটির নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। একই সঙ্গে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস এবং সহ-সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।
এছাড়াও অর্থ সাধারণ সম্পাদক পদে রয়েছে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি মিশু দে, সহ-সাংগঠনিক সম্পাদক ৭১টিভির জেলা প্রতিনিধি উচিংছা রাখাইন কায়েস, দপ্তর সম্পাদক পদে এটিএন নিউজের জেলা প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন, প্রচার সম্পাদক পদে দৈনিক বণিক বার্তার জেলা প্রতিনিধি প্রান্ত রণি, সহ প্রচার সম্পাদক দৈনিক বাংলাদেশ বুলেটিন ও ভোরের দর্পনের জেলা প্রতিনিধি শাহ আলম, সাংস্কৃতিক সম্পাদক পদে ঝুলন দত্ত, শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে রয়েছেন জাগো নিউজের জেলা প্রতিনিধি আরমান খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক দৈনিক পার্বত্য চট্টগ্রামের প্রতিনিধি মেহেরাজ হোসেন সুজন, সহ সমাজ কল্যাণ সম্পাদক পদে আজকের দর্পনের জেলা প্রতিনিধি রোকসানা আক্তার পিংকি, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে দৈনিক পার্বত্য চট্টগ্রামের আলোকচিত্রী তৌসিফ মান্নানসহ আরো অন্যান্য পদে বিভিন্ন সাংবাদিকদের দায়িত্ব দেওয়া হয়। এছাড়াও সদস্য সর্বোমোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, ঐক্যই শক্তি এবং পারস্পরিক সহযোগিতা ও সংগঠিত প্রয়াসের মাধ্যমেই সাংবাদিকদের ন্যায্য অধিকার আদায় সম্ভব। তারা সাংবাদিক ইউনিয়নের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
পরে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার লক্ষ্যে নতুন সদস্য অন্তর্ভুক্তির সিদ্ধান্তও জানানো হয়।