হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত

2026-05-24T12:01:08+00:00
2026-05-24T12:01:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১২:০১ পিএম   (ভিজিট : ৯৫)
হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত
X

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের ২০২৬-২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 

জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রোববার (২৪ মে) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট সভার আয়োজন করা হয়।

হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান-এর সভাপতিত্বে এবং হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. আকতার হোসেন-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য বাবু হাওলাদার, কাইয়ুম শেখ, আব্দুল হাই বকাউল, নাজমুল ইসলাম, সেলিম খালাসী, সিদ্দিক বেপারি, নারী ইউপি সদস্য রিনা বেগম, সমাজসেবক মাসুম সরদার, আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী রুবেল সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সভায় আগামী অর্থবছরের সম্ভাব্য আয়-ব্যয়ের বিভিন্ন খাত উপস্থাপন করা হয় এবং ইউনিয়নের অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসময় ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৯৯ টাকার বাজেট ঘোষণা করা হয়। সভা শেষে উপস্থিত ব্যক্তিদের বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy