টঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১ কোটি ২৭ লাখ

2026-05-24T13:13:42+00:00
2026-05-24T13:13:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়নের বাজেট ঘোষণা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ১:১৩ পিএম   (ভিজিট : ১৬৭)
টঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়নের বাজেট ঘোষণা
X

টঙ্গীবাড়ীর ধীপুর ইউনিয়নের বাজেট ঘোষণা

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের বার্ষিক বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ১ কোটি ২৭ লাখ ২৩ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়।

শনিবার (২৩ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার হোসেন মোল্লা। 

প্রশাসনিক কর্মকর্তা মো. মোবারক হাসানের সঞ্চালনায় একাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর সায়মা আরিফ পুতুল, ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাকসুদুর রহমান শরীফ, ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. মোস্তফা সরদার, ৪ নম্বর ওয়ার্ড সদস্য শামসুল হক দেওয়ান, ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. নাজির হোসেন ভুঁইয়া, ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কুদ্দুস বেপারী, ৮ নম্বর ওয়ার্ড সদস্য সাঈদ কবিরাজ এবং ৯ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হাই তালুকদার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সুমন বেপারী, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মোল্লা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিল্লাত ভুঁইয়া, নয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার, পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাতেমা ইয়াসমিন, মটুকপুর আশরাফুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি আলী আজগর এবং সাবেক ইউপি সদস্য মনির হোসেন হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

সভায় বক্তারা ইউনিয়নের উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং অবকাঠামোগত কাজ বাস্তবায়নে বাজেটের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy