প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৩:৫৯ পিএম (ভিজিট : ৪৪)

X
গাংনীতে শিশু ধর্ষণ মামলায় একজনের ফাঁসির আদেশ
মেহেরপুরের গাংনীতে চাঞ্চল্যকর শিশু ধর্ষন মামলায় শাকিল হোসেন (২৪) নামের একজনকে ফাঁসির আদেশ সেই সাথে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (২৪ মে) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক তাজুল ইসলাম এ রায় প্রদান করেন।
দণ্ডিত শাকিল হোসেন মেহেরপুরের গাংনীর চাদপুর গ্রামের দক্ষিণ পাড়ার আব্দাল হকের ছেলে| তাকে মেহেরপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার বিবরনে জানা গেছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে চাদপুরের ইছানুল হকের কন্যা তার পিতার জন্য খাবার নিয়ে মাঠে যাবার সময় কৌশল তাকে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে শাকিল| আশে পাশের লোকজন টের পেলে ধর্ষক শাকিল হোসেন পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন শাকিলকে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। একই দিনে ওই শিশুকে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। ওই দিনই গাংনী থানায় একটি মামলা দায়ের করেন ইছানুল হক। যার মামলা নং-১৯।
মামলায় ব্যাপক তদন্ত ও ১১ জন সাক্ষীর ভার্চুয়ালি ও সশরীরে সাক্ষ্য গ্রহণ শেষে আসামীর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত হওয়ায় ধর্ষক শাকিব হোসেনকে আদালত ফাঁসির আদেশ দেন। সেই সাথে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আদালতে আসামী পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন ও রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান তুহিন উপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ড রায়ে ধর্ষিত শিশুর পরিবার খুশি বলে সাংবাদিকদের জানান। অন্যদিকে দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেনের আইনজীবী উচ্চ আদালতে আপিল করবেন বওেল মতামত ব্যক্ত করেন।