সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকের

অনলাইন ডেস্ক

বিনোদন

টালিউড অভিনেতা ও পশ্চিমবাংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই

2026-05-24T16:20:11+00:00
2026-05-24T16:20:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকের
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৪:২০ পিএম   (ভিজিট : ৮২)
সোহম চক্রবর্তী
X

সোহম চক্রবর্তী

টালিউড অভিনেতা ও পশ্চিমবাংলার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ১৫ লক্ষ টাকার আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। এই ঘটনায় তরুণ দাস নামে এক প্রযোজক বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তরুণ দাস। তার অভিযোগ, অগ্রিম টাকা নিয়েও যথাসময়ে ডেট দেননি অভিনেতা। এমনকি অগ্রিমের টাকাও ফেরত দেননি অভিনেতা।

অভিযোগ পত্রে বলা হয়েছে, একটি সিনেমার মূল চরিত্রে অভিনয়ের জন্য ২০১৮ সালে অভিনেতা সোহমকে ১৫ লক্ষ টাকা দেন তরুণ। কিন্ত সেই সময় শুটিংয়ের জন্য ডেট দিচ্ছিলেন না অভিনেতা। দিনের পর দিন ডেট না পেয়ে সিনেমাটির নির্মাণ শুরু করা যায়নি। কয়েকবছরের মধ্যে করোনাকালে শুরু হয় লকডাউন। পরবর্তী সময়ে ওই প্রযোজকের আর্থিক সমস্যা দেখা দেয়। 

এদিকে ২০২১ সালে বিধায়ক নির্বাচিত হন সোহম। এরপর টাকা ফেরত চেয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করেন তরুণ। বিষয়টি মিটমাট করার জন্য কলকাতায় ডাকা হয় প্রযোজককে। কিন্ত টাকা ফেরত দেওয়া তো দূরের কথা উল্টো অপমান করে ভয় দেখানো হয় বলে অভিযোগ।

প্রযোজক তরুণ দাস বলেন, ‘একটি বেসরকারি ব্যাংকের চেকের মাধ্যমে আমি তাকে অগ্রিম টাকা দিয়েছিলাম। কিন্তু দীর্ঘ সময় পার হলেও তিনি কোনো ডেট দেননি। এখন আর্থিক সংকটের কারণে আমি টাকা ফেরত চাইলেও তিনি তা দিচ্ছেন না, উল্টো আমাকে হুমকি দিচ্ছেন। তিনি আরও বলেন, এতদিন তৃণমূল সরকার থাকায় অভিযোগ জানানোর সাহস হয়নি। 

সরকার বদলাতেই ন্যায় পাওয়ার আশায় থানার দ্বারস্থ হয়েছি। এজন্য থানায় অভিযোগ দায়ের করলাম।’ জানা গিয়েছে, তরুণ দাস বালুরঘাট মঙ্গলপুরের বাসিন্দা। 






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy