লিজার নতুন গান ‘তোমার রোদেলা আকাশে’

বিনোদন রিপোর্ট

বিনোদন

আসন্ন ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের একটি

2026-05-24T17:21:45+00:00
2026-05-24T17:21:45+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লিজার নতুন গান ‘তোমার রোদেলা আকাশে’
বিনোদন রিপোর্ট
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৫:২১ পিএম   (ভিজিট : ১৮৭)
সানিয়া সুলতানা লিজা
X

সানিয়া সুলতানা লিজা

আসন্ন ঈদ উপলক্ষে শ্রোতাদের জন্য নতুন চমক নিয়ে আসছেন সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ‘তোমার রোদেলা আকাশে’ শিরোনামের একটি নতুন মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন তিনি।

 লালন লোহানীর কথায় এবং নাজির মাহমুদের সুর ও সংগীতে গানটিতে লিজার সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন অনিক। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন রাজ বিশ্বাস শংকর। লিজার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘সানিয়া লিজা মিউজিক’-এ গানটি শিগগিরই প্রকাশ পাবে।

নতুন মৌলিক গান নিয়ে লিজা বলেন, ‘কিছুদিন বিরতির পর ‘তোমার রোদেলা আকাশে’ গানটি নিয়ে আসছি। গানটির কথা আমার ভীষণ পছন্দের এবং নাজির মাহমুদ ভাই অসাধারণ সুর করেছেন। এটি যেমন শ্রুতিমধুর, তেমনি আমার স্টেজ শোগুলোর জন্য আরেকটি দারুণ গান হতে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘দেশ-বিদেশে স্টেজ শো করতে গেলে নিজের মৌলিক জনপ্রিয় গানের পাশাপাশি শ্রোতাদের পছন্দের গানও গাইতে হয়। সেই বিবেচনায় আমার বেশকিছু শ্রোতাপ্রিয় মৌলিক গান রয়েছে, যা গাইতে আমি খুব স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি চাই আমার আরো ভালো ভালো গান আসুক। সামনে আরো কিছু মৌলিক গানের পরিকল্পনা চলছে। এ নতুন গানটি নিয়ে আমি ভীষণ আশাবাদী। আশা করি, মিউজিক ভিডিওতে আরোহী মিম ও সাকিব সিদ্দিকীর অভিনয় দর্শকদের মুগ্ধ করবে।’






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy