সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সাবেক খোরাক হোটেলের সামনের

2026-05-24T18:30:17+00:00
2026-05-24T18:30:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৬:৩০ পিএম   (ভিজিট : ৮৮)
সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন
X

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার দাবিতে মানববন্ধন

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবিতে নীলফামারীর সৈয়দপুরে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের সাবেক খোরাক হোটেলের সামনের চত্বরে রোববার (২৪ মে) দুপুরে ‘সচেতন জনতা সৈয়দপুর’-এর ব্যানারে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। 

এ কর্মসূচীতে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। ‘সচেতন জনতা সৈয়দপুর সংগঠনের যুগ্ন-আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে ও যুবনেতা সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি’ সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, বিএনপি’ সৈয়দপুর পৌর শাখার সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি বেগম, স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’ এর উপদেষ্টা আশরাফুল হক লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, আকরাম সিদ্দিকী, জমি মালিক আল আমিন ও আব্দুল্লাহ্ আল মামুন, রবিউল ইসলাম রবি, ফিরোজ আলম, পারভেজ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র হিসেবে সৈয়দপুর বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় অনেক আগেই এ বিমানবন্দরকে আন্তর্জাতিককরণের ঘোষণা এলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা তৈরি হয়েছে। তাই, বক্তারা দ্রুত এই বিমানবন্দরকে আন্তর্জাতিককরণের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy