আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৫ হাজারের অধিক দুস্থ ও অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র

2026-05-24T19:14:53+00:00
2026-05-24T19:14:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৪ মে, ২০২৬, ৭:১৪ পিএম   (ভিজিট : ৪৮)
আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার
X

আত্রাইয়ে ভিজিএফ’র চাল পেলেন ১৫ হাজারের অধিক দুস্থ পরিবার

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ১৫ হাজারের অধিক দুস্থ ও অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে ভিজিএফ’র চাল প্রদান করা হয়েছে। 

রোববার (২৪ মে) দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

​উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, এবারে ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ৮টি ইউনিয়নে মোট ১৫ হাজার ৩০৯টি দুস্থ পরিবারের অনুকূলে ১৫৩ দশমিক ৯০ মেট্রিক টন চাল বরাদ্দ পাওয়া যায়। ইউনিয়ন ভিত্তিক প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী শতভাগ স্বচ্ছতা বজায় রেখে প্রত্যেক উপকারভোগী দুস্থ ব্যক্তিকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।

​ইউনিয়ন ভিত্তিক চাল প্রাপ্তির তালিকা: ​শাহাগোলা ইউনিয়নে ১ হাজার ৭৫০ জন, ​ভোপাপাড়া ইউনিয়নে ১ হাজার ৯শ জন, ​আহসানগঞ্জ ইউনিয়নে ২ হাজার জন, ​পাঁচুপুর ইউনিয়নে ২ হাজার ৩৫৯ জন,​বিশা ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, ​মনিয়ারী ইউনিয়নে ১ হাজার ৯৫০ জন, ​কালিকাপুর ইউনিয়নে ১ হাজার ৭শ জন, ​হাটকালুপাড়া ইউনিয়নে ১ হাজার ৭শ জন। 

​চাল বিতরণ বিষয়ে আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আব্দুল হান্নান বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটি ইউনিয়নে ট্যাগ অফিসারের উপস্থিতিতে অত্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন প্রকৃত দুস্থ ও চালবঞ্চিত মানুষরাই তালিকায় স্থান পান এবং ঈদের আগেই তাদের হাতে এই উপহার পৌঁছে যায়।

​এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, ধনীদের সাথে সমাজের গরিব ও অসহায় মানুষরাও যেন সমভাবে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন, সেজন্য সরকারের পক্ষ থেকে এই মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। চাল বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হয়নি। ঈদে যেন কোনো পরিবার খাদ্যকষ্টে না ভোগে, সে ব্যাপারে প্রশাসন সজাগ রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy