চলন্ত ট্রেনে হঠাৎ ভয়াবহ বজ্রপাত, অতঃপর...

নরসিংদী প্রতিনিধি

সারাবাংলা

ট্রেনের ছাদে যাত্রার সময় নরসিংদীতে বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বিকালেপলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ

2026-05-25T15:47:22+00:00
2026-05-25T15:47:22+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চলন্ত ট্রেনে হঠাৎ ভয়াবহ বজ্রপাত, অতঃপর...
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ৩:৪৭ পিএম   (ভিজিট : ৫৫)
চলন্ত ট্রেনে বজ্রপাত
X

চলন্ত ট্রেনে বজ্রপাত

ট্রেনের ছাদে যাত্রার সময় নরসিংদীতে বজ্রপাতে সজিব সরকার (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। বিকালে পলাশ উপজেলার ঘোড়াশাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সজিব সরকার রায়পুরা উপজেলার পলাশতুলী এলাকার সামসুল হক সরকারের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি ঘোড়াশাল ব্রিজ অতিক্রম করার সময় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় ট্রেনের ছাদে অবস্থান করা সজিব সরকার বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।

ট্রেনটি নরসিংদী রেলওয়ে স্টেশনে পৌঁছালে ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘোড়াশাল ব্রিজ পার হওয়ার পরই এ ঘটনা ঘটে। আরও একজন ট্রেনের ছাদ থেকে পড়ে যায়। কিন্তু এ বিষয়ে পুলিশ এখনো কিছু জানে না।

এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, নিহতের পরিবারের সদস্যরা পুলিশ ফাঁড়িতে আসার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy