প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৩:৩৬ পিএম (ভিজিট : ৫৮)

X
সংগৃহীত ছবি
গত রবিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ডিএসএ ইউনাইটেড একাডেমির অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছেন।
এতে শামসুর রহমান শামীমকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম কে সদস্য সচিব, আলমগীর কবির কে শিক্ষক প্রতিনিধি ও জাহাঙ্গীর আলম মানিককে অভিভাবক প্রতিনিধি করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক এ কমিটির অনুমোদন দেন।
এ কমিটি হওয়ায় এলাকার জনসাধারণের মাঝে উৎসবের আমেজ বয়েছে। উল্লেখ্য, এ কমিটি কিছুদিন পূর্বে এ বিদ্যালয়ের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বিদ্যালয়ের বহুতল ভবন নির্মাণের জন্য ১ কোটি ৭৫ লক্ষ টাকা অনুদান এনেছেন।