আমি কি বলেছি আমার স্বামী আছে: ববি

বিনোদন ডেস্ক

বিনোদন

ঈদে মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমা ঘিরে নতুন করে আলোচনায় ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি ও অভিনেতা মুন্না খান।

2026-05-28T22:58:44+00:00
2026-05-28T22:58:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আমি কি বলেছি আমার স্বামী আছে: ববি
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১০:৫৮ পিএম   (ভিজিট : ১১৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ঈদে মুক্তি পাওয়া ‘তছনছ’ সিনেমা ঘিরে নতুন করে আলোচনায় ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববি ও অভিনেতা মুন্না খান। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা। তবে সিনেমার প্রচারণা ও সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দুজনের মধ্যে তৈরি হয়েছে তীব্র দ্বন্দ্ব।

জানা গেছে, প্রায় সাড়ে তিন কোটি টাকা বাজেটের ‘তছনছ’ ঈদে মাত্র ১০টি হলে মুক্তি পেয়েছে। গত ২৬ মে সিনেমাটির সংবাদ সম্মেলনের আয়োজন করেন অভিনেতা মুন্না খান। তবে সেখানে উপস্থিত ছিলেন না নায়িকা ববি। এরপর থেকেই বিভিন্ন গণমাধ্যমে ববির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন মুন্না।


মুন্নার দাবি, ববির অনুপস্থিতির কারণেই সিনেমার প্রচারণা ব্যাহত হয়েছে। এমনকি বিষয়টি নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সমিতিতে বিচার দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। বিচার না পেলে ভবিষ্যতে সিনেমা নির্মাণ করবেন না বলেও ঘোষণা দেন মুন্না। পাশাপাশি আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

এ বিষয়ে মুখ খুলেছেন ইয়ামিন হক ববি। তিনি বলেন, ‘আমি সিনেমার শিল্পী হিসেবে আমার দায়িত্ব পালন করেছি। কিন্তু সংবাদ সম্মেলনে না যাওয়াকে কেন্দ্র করে মুন্না আমার সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করছে।’


সংবাদ সম্মেলনে অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করে ববি বলেন, ‘সম্প্রতি আমার বাসায় চুরির ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়েই আমি ব্যস্ত ছিলাম। আর একটি সিনেমা তার নিজস্ব মান ও গল্পের ওপর চলে। কে সংবাদ সম্মেলনে গেল বা গেল না, সেটিকে এত বড় ইস্যু বানানোর কিছু নেই।’ 

ববি আরও বলেন, ‘আমি সিনেমার গান ও অভিনয়ের কাজ ঠিকভাবে করেছি। সেখানে যদি কোনো ঘাটতি থাকত, তাহলে অভিযোগের বিষয় হতে পারত। কিন্তু মুন্না বারবার আমার বিরুদ্ধে মিথ্যাচার করে আলোচনায় থাকার চেষ্টা করছে।’

ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করায়ও ক্ষোভ প্রকাশ করেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমাকে কারও স্ত্রী বানিয়ে দেওয়া হচ্ছে। মুন্না কি প্রমাণ করতে পারবে আমার স্বামী আছে? আমি কোথাও কি বলেছি যে বিয়ে করেছি? অহেতুক এসব কথা বলে আমার সম্মান নষ্ট করা হচ্ছে।’











Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy