প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ১২:০৯ পিএম (ভিজিট : ৪৮)

X
ছবি: প্রতিনিধি
অরাজনৈতিক ও সেচ্ছাসেবী সংগঠন রামগড় স্টুডেন্টস ফোরাম (RSF) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ২০২৫ -২৬ সেশনে ভর্তির সুয়োগ পাওয়া এবং ২০২৫ সালে এইচ এস সি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া রামগড়ের মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।
রবিবার (৩১ মে ) উপজেলা সম্মেলন কক্ষে রামগড় স্টুডেন্টস ফোরামের সভাপতি তাহরিমা আফরিন তিশার সভাপতিত্বে RSF এর পক্ষ হতে এ সংবর্ধনা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড়ের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এড.আরিফ উদ্দিন,কৃষিবিদ ড.আব্দুল মোমেন,ডা.নাসিম রেজা চৌধুরী (জনি),ডা.মোঃ সানাউল্লাহ সরকার,এড.আবু তাহের রনি প্রমূখ।
সংগঠনটির সাধারন সম্পাদক শাহরিয়ার রাব্বি তন্ময় ও সুমাইয়া ইসলাম রুপার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ রায়হান,মোশাররফ মামুন,এডভোকেট আরিফুল ইসলাম,ইয়াছির আরাফাত (অনিক)।
অনুষ্ঠানে বক্তারা আর এস এফ এর কার্যক্রমের প্রশংসা করেন।নতুন প্রজন্মকে উচ্চ শিক্ষার প্রতি প্রেরণা ও উৎসাহ যোগাতে আর এস এফ অগ্রনী ভূমিকা রাখবে বলে মত দেন।এছাড়ও মেধাবী শিক্ষার্থীরা তাদের এ সাফল্য অব্যাহত রেখে উচ্চ শিক্ষা গ্রহণ শেষ করে এলাকার বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নে সহযাত্রী হিসেবে কাজ করবে বলে আশা করেন।পরে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।শেষে রামগড় স্টুডেন্টস ফোরামের সদস্যরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।