প্রকাশ: সোমবার, ১ জুন, ২০২৬, ২:২২ পিএম (ভিজিট : ২৮)

X
ছবি: প্রতিনিধি
নাটোরের সিংড়ায় ট্রাক চাপায় জীবন রহমান, মুক্তার হোসেন হিরা ও সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে এই দুর্ঘটনা ঘটে| নিহতরা হল, সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান ও সদর উপজেলার উত্তর আলাইপুরের ˆতয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম|
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো ফুপাতো ভাই একটি মোটসাইকেলে যোগে সিংড়ার দিকে যাচ্ছিলো|
পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রীজে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়| এতে ঘটনাস্থলেই জীবন ও হিরার মৃত্যু হয়|
এ সময় আহত হয় সাইফুল নামে অপরজন| খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করে| পরে উন্নত চিকিৎসার জন্য আহত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়| পরে জরুরী বিভাগে চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষনা করেন| এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
অপরদিকে, গত রাতে একই উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে|**